শিফট আর ওভারটাইমের হিসাব ঠিক রাখার পাঁচটি নিয়ম
একাধিক শিফট চললে ছোট ভুলও মাস শেষে বড় হয়ে দাঁড়ায়। যে পাঁচটি জিনিস আগে ঠিক করা দরকার।
এই লেখায়
কারখানা, হাসপাতাল বা দোকানে একাধিক শিফট চলে। প্রতিটি শিফটের শুরু, শেষ আর বিরতি আলাদা হলে হাতে হিসাব রাখা কঠিন হয়ে যায়।
১. প্রতিটি কর্মীর শিফট নির্দিষ্ট করুন
কে কোন শিফটে, তা লেখা থাকলে দেরি আর আগে বের হওয়া সেই শিফট ধরেই হিসাব হয়।
২. ছুটির দিন আর সাপ্তাহিক বন্ধ আগে বসিয়ে দিন
তাহলে বন্ধের দিনে কেউ অনুপস্থিত হিসেবে গোনা হবেন না।
৩. দেরির ছাড়ের সময় ঠিক করুন
কয়েক মিনিটের ছাড় সবার জন্য একই থাকলে বিতর্ক কমে।
৪. ওভারটাইমের শুরু স্পষ্ট করুন
শিফট শেষের কত মিনিট পর থেকে ওভারটাইম গোনা হবে, তা নিয়ম হিসেবে লিখে রাখুন।
৫. প্রতিদিনের রিপোর্ট দেখুন
মাস শেষে নয়, প্রতিদিন দেরি আর অনুপস্থিতির রিপোর্ট দেখলে সমস্যা ছোট থাকতেই ধরা পড়ে।
লেখক
eHajira Team
eHajira টিম
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই।