মূল অংশে যান
eHajira
HR ও হাজিরা

হাজিরা থেকে বেতন: মাস শেষের হিসাব সহজ করার উপায়

লিখেছেন eHajira Team · eHajira টিম
1 মিনিটে পড়া যায়
হালনাগাদ 8 নভে 2026

হাজিরা আর বেতন আলাদা খাতায় থাকলে মাস শেষে দিন কেটে যায় মেলাতে। এক জায়গায় থাকলে কী বদলায়।

এই লেখায়
  1. 01 আগে নিয়ম লিখে ফেলুন
  2. 02 সংশোধনের একটা পথ রাখুন
  3. 03 বেতন চালানোর আগে দেখে নিন

অনেক অফিসে হাজিরা থাকে ডিভাইসে বা খাতায়, আর বেতন হয় Excel-এ। মাস শেষে কেউ একজন দুটো মিলিয়ে দেরি, অনুপস্থিতি আর ওভারটাইম হিসাব করেন। ভুলের সুযোগ সেখানেই।

আগে নিয়ম লিখে ফেলুন

  • কত মিনিট দেরি হলে "দেরি" ধরা হবে?
  • কয়টি দেরিতে এক দিনের বেতন কাটা হবে, নাকি কাটা হবে না?
  • ওভারটাইম কখন থেকে গোনা হবে, আর কোন হারে?

নিয়ম পরিষ্কার থাকলে সফটওয়্যার তা প্রতিদিন একই ভাবে মানতে পারে।

সংশোধনের একটা পথ রাখুন

কেউ punch দিতে ভুলে যাবেন, কোনো দিন ডিভাইস বন্ধ থাকবে। HR যেন কারণসহ সংশোধন করতে পারেন, আর সেই সংশোধন পরের হিসাবে মুছে না যায়।

বেতন চালানোর আগে দেখে নিন

বেতন তৈরির পর একবার প্রিভিউ দেখে অনুমোদন দিন, তারপর লক করুন। লক করা মাসে কেউ ভুল করে কিছু বদলাতে পারবেন না, আর কর্মীরা পে-স্লিপ পাবেন সঠিক হিসাবে।

লেখাটি শেয়ার করুন

Facebook LinkedIn X WhatsApp

লেখক

eHajira Team

eHajira টিম

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই।

আরও পড়ার মতো

উপরে ফিরুন হোয়াটসঅ্যাপ